গাজীপুর: গাজীপুর পৌর এলাকার ভূরুলিয়া গ্রামে ১ লাখ টাকা চাঁদার দাবিতে শনিবার সকাল ১১টায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় বাড়ির ভাড়াটিয়া বেগম আক্তার (৫৫) আহত হয়েছেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শনকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাড়ির মালিক মোঃ জাকির হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম কে জানান, স্থানীয় অনিল চন্দ্র দের নেতৃত্বে একদল সন্ত্রাসী বেশ কয়েক দিন ধরে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় ওই হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
রিপন আনসারী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর