৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:২৬ এএম BDST banglanew24
10 Jun 2012   12:57:01 PM   Sunday BdST
E-mail this

মটোরোলার নতুন দুটি হ্যান্ডসেট


সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মটোরোলার নতুন দুটি হ্যান্ডসেট

ডিফাই সিরিজের নতুন দুটি হ্যান্ডসেট প্রকাশ করেছে মটোরোলা। এ দুটি ফোনই জিএসএম সমর্থিত। ডিফাই সিরিজের তালিকায় যুক্ত একটি ডিফাই এক্সটি। অন্যটি ডিফাই মিনি। এ মুহূর্তে ডিফাই এক্সটি পাওয়া যাচ্ছে। ভারতে এর দাম ১৬ হাজার ২০০ রুপি।

তবে মিনি এ মুহূর্তে বাজারে না আসলেও দাম এবং উন্মুক্তের দিন নির্ধারণ করেছে মটোরোলা। ২০ জুন থেকে মটোরোলা গ্রাহকরা এটি ১১ হাজার ৫০০ রুপিতে ক্রয় করতে পারবেন। দুটি পণ্যের জন্য অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রইড ২.৩ সংস্করণ। এ ছাড়া পণ্য দুটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পানিতেও সচল থাকে।

মটোরোলা ডিফাই এক্সটির হার্ডওয়্যার বৈশিষ্ট্য:
১ গিগাহাটর্জ সিপিইউ এবং ৫১২ এমবি র‌্যাম, এর ৩.৭ ইঞ্চি পর্দা কর্নিং গোরিলা গ্লাসে ঢাকা, মূল ক্যামেরা ৫এমপি এবং সম্মুখে আছে ভিজিএ ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সমর্থিত, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫ মিমি স্টেরিও জ্যাক এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি।

ডিফাই মিনিতে থাকছে ৬০০ মেগাহাটর্জ সিপিইউ এবং ৫১২ এমবি র‌্যাম, জিএসএম সমর্থিত ডুয়্যাল সিম, ৩.২ ইঞ্চি পর্দা এটিও কর্নিং গোরিলা গ্লাসের, ৩ এমপি মুল ক্যামেরা এবং সম্মুখে ভিজিএ ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সুবিধাসহ পূর্বে যুক্ত ২ জিবি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস, ৩.৫ মিমি স্টেরিও জ্যাক এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি।

বাংলাদেশ সময় ১২৫৭ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান