৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৫২ এএম BDST banglanew24
21 Jun 2012   08:32:02 PM   Thursday BdST
E-mail this

রথের দিন থেকেই কলকাতায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রথের দিন থেকেই কলকাতায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু
ক্যাপশান : কলকাতার দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
শুরু হল খুঁটি পূজা দিয়ে ছবি: বাংলানিউজ

কলকাতা: দুর্গাপূজার এখনো ৪ মাস বাকি থাকলেও বৃহস্পতিবার জগন্নাথ দেবের রথযাত্রার দিনটি থেকেই কলকাতার শারদীয়া পূজা কমিটির আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে৷

সকাল থেকে মহানগরীর বিভিন্ন সার্বজনীর দুর্গাপূজা উৎসব কমিটির প্যান্ডেলের খুঁটিপূজা অনুষ্ঠিত হয়৷ এর মধ্য দিয়েই রথের উৎসবের মাঝেই শারদোৎসবের সূচনা হয়ে গেল।
 
রথযাত্রা উপলক্ষে কলকাতার বিভিন্ন বনেদী বাড়িতে হয় দুর্গা প্রতিমার কাঠামো পূজা। অন্যদিকে, বারোয়ারি পূজাগুলোতেও খুঁটিপূজা উৎসব শুরু হয়৷

বেলা একটু গড়াতেই ঝিরঝিরে বৃষ্টি৷ অবশ্যই রথযাত্রারই ইঙ্গিত যেন৷ সকালে একদিকে রথ টানতে মেতে ওঠে কচিকাঁচার দল, অন্যদিকে শুরু হয় পূজার অনুষ্ঠান৷

ত্রিধারা সম্মিলনী, টালা বারোয়ারি, তেলেঙ্গাবাগান, আহিরীটোলা, বড়িশা, লেকপল্লী. নেতাজী জাতীয় সেবাদল, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, কেন্দুয়া শান্তিসঙ্ঘ, কাশী বোস লেনেসহ কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে মহাসমারোহে পালিত হয় খুঁটিপূজার উৎসব।

বাকি আর ৪ মাস৷ তবু এ দিনেও আকাশে মন কেমন করা পূজার গন্ধ৷ আর প্রতীক্ষার শুরু, পবিত্র ঈদের পর বাঙালির আর এক শ্রেষ্ঠ উৎসবের৷

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা. জুন ২১, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান