৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৪৩ এএম BDST banglanew24
16 Apr 2011   02:24:59 AM   Saturday BdST
E-mail this

রাজবাড়ীতে ২৮ বাউল নির্যাতনের হোতা মুফতী রিয়াজ গ্রেপ্তার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজবাড়ীতে ২৮ বাউল নির্যাতনের হোতা মুফতী রিয়াজ গ্রেপ্তার

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে জোরপূর্বক ২৮ বাউলের চুল ও গোঁফ কর্তনের মূল হোতা মওলানা রিয়াজুল ইসলাম মৃধা মুফতী রিয়াজকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

পাংশা থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানিয়েছেন, শুক্রবার রাত দেড়টার দিকে পাংশা থানা পুলিশ মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়ীয়া চরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মুফতী রিয়াজকে গ্রেপ্তার করে। মুফতী রিয়াজ স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

জানা যায়, গত ৫ এপ্রিল হাবাসপুরের চররামনগর গ্রামে লালনভক্ত প্রবীণ বাউল মোহম্মদ ফকিরের বাড়িতে সাধুসংঘের ২দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠানের সমাপনী দিনে মুফতী রিয়াজের নেতৃত্বে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সমবেত ২৮ লালন ভক্তকে পাশ্ববর্তী মসজিদে নিয়ে তওবা পড়ানোসহ জোরপূর্বক কাঁচি দিয়ে এলামেলোভাবে তাদের মাথার চুল ও মুখের গোঁফ কেটে দেন। এ ঘটনার ক্ষোভ ও উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে।

এ ঘটনার ৪ দিন পর গত ৯ এপ্রিল পাংশা থানায় ঘটনার মূল নেতৃত্বদানকারী মুফতী রিয়াজ ও সহযোগী ইউসুফ ক্বারী, করিম বাজারী, ইনদার সেখ, জয়নাল সেখ, আব্দুল মালেক, ইনসান ফারাজী, নজরুল কারী, মুক্তার সেখ, স্থানীয় মসজিদের ইমাম ফেলা ক্বারী, মোশারফ মোল্লা, নুরু খাঁ ও শহিদুল খাঁসহ ১৩ জনের বিরুদ্ধে পাংশা থানায় মামলা হয়। এরপরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন প্রচার মাধ্যমে সমালোচনা শুরু হয়।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান