ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১০ সালে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে ডিভিডেন্ড ঘোষণা করেছেন তা তাদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট আয় ১৬৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার, শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ দশমিক ৭৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫২ টাকা।
এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মুলধন ৫০০ কোটি থেকে ৬০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ সময় : ২০৩৮ ঘণ্টা, মে ২৩, ২০১২
এসএনএইচ
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর