ম্যাডোনা ও লেডি গাগা দুই জনপ্রিয় সংগীতশিল্পী। একসাথে তাদেরকে এক মঞ্চে দেখা গেছে, তাই আবার তাদেরকে একসাথে দেখার আগ্রহ সবারই রয়েছে।
তবে ম্যাডোনার এই ব্যাপারে বেশ আগ্রহ। তিনি গাগার সাথে এক মঞ্চে পারফর্ম করতে চান। তাই তার ম্যানেজারের মাধ্যমে গাগার কাছে এই প্রস্তাব পাঠিয়েছিলেন।
গাগার ম্যানেজার ভিনসেন্ট হাবার্ট জানিয়েছেন, ‘কিছুদিন আগে ম্যাডোনার গাগার সাথে ইয়াঙ্কি স্টেডিয়ামে পারফর্ম করার প্রস্তাব দিয়েছেন। তিনি গাগার সাথে কাজ করতে আগ্রহী। তবে গাগা ম্যাডোনার এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।’
তবে কারণ অন্য কিছু নয়, তার ব্যস্ততা। গাগা বলেছেন, ‘আমি নিজেও ম্যাডোনার সাথে কাজ করতে চেয়েছিলাম, তবে আমার সাম্প্রতিক ব্যস্ততার কারণে করতে পারলাম না।’ তবে শীঘ্রই হয়তো তাদের দুজনকে এক সাথে দেখা যাবে। এটাই ভক্তদের কামনা।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, সেপ্টেম্বর ৩০,২০১২
এমকে