১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:৩৪ পিএম BDST banglanew24
23 Aug 2012   08:27:44 PM   Thursday BdST
E-mail this

পার্টনারশিপ ডায়লগে গ্রামীণব্যাংক প্রসঙ্গ থাকবে: মজিনা


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পার্টনারশিপ ডায়লগে গ্রামীণব্যাংক প্রসঙ্গ থাকবে: মজিনা

ঢাকা: জাতিসংঘের আগামী সম্মেলনের আগে বা পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্টনারশিপ ডায়লগ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।

তিনি বলেন, “জাতিসংঘের আগামী সম্মেলনের আগে বা পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্টনারশিপ ডায়লগ অনুষ্ঠিত হবে। এই পার্টনারশিপ ডায়লগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে।”

এছাড়া ডায়লগে গ্রামীণব্যাংকের কার্যক্রম ও টিকফা চুক্তি নিয়েও আলোচনা হবে বলে তিনি জানান।  

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সচিবালয়ে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে ঘণ্টাব্যাপি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মজিনা।  

সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
কেজেড/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান