গণজাগরণ চত্বর থেকে: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী বিলে অনুমোদন দেওয়ায় রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
রোববার জাতীয় সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’ পাস হওয়ার পর সোমবার রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেন বলে গণজাগরণ মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বিকালে মঞ্চ থেকে এ তথ্য জানান।
এ সময় তিনি আন্দোলনকারীদের পক্ষে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। উপস্থিত জনতাও করতালি দিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
আইনে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির পাশাপাশি জামায়াতসহ জড়িত সংগঠনগুলোর বিচারের বিধান রেখে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’ পাস হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এমআইএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর