১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:৫০ এএম BDST banglanew24
16 Jun 2012   08:41:56 PM   Saturday BdST
E-mail this

পোশাক শিল্প বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই: পারভেজ


সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পোশাক শিল্প বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই: পারভেজ

ঢাকা: তৈরি পোশাক শিল্পকে বর্তমান দুর্যোগ থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)।

তিনি বলেছেন, আমাদের শিল্প বন্ধ করা ছাড়া উপায় নেই। সরকারের উচিত এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা। তা না হলে এই শিল্প ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে রপ্তানি আয়ের তিন চতুর্থাংশ আসে এই খাত থেকে। এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। তাই এ শিল্প বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

বিজিএমইএ আশুলিয়ার তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার এই ব্যবসায়ী নেতা সরকারের কাছে এ আহ্বান জানান।

শনিবার সন্ধ্যায় বিজিএমইএর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

পারভেজ বলেন, এর পেছনে ষড়যন্ত্র কাজ করছে। আমাদের শ্রমিকরা এর সঙ্গে জড়িত থাকতে পারে না। তাই সরকার আইনি পদক্ষেপ নিলে সব বিশৃংখলা বন্ধ হবে। এখনো এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছড়িয়ে পড়ার আগেই কার্যকর উদ্যোগ দরকার।

এ সময় তিনি তৈরি পোশাক শিল্পের বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করেন।

তিনি বলেন, বেতন ভাতার দাবি নিয়ে এই বিশৃংখলার সৃষ্টি হয়নি। সম্প্রতি শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেছেন, এর পেছনে ষড়যন্ত্র আছে। তাই সরকারের উচিত এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া।  

পারভেজ বলেন, আমি বুঝতে পারছি না কেন এই শিল্পকে ধ্বংস করতে চাওয়া হচ্ছে। কোথায় গিয়ে দাঁড়াবে এখানে কর্মরত আমাদের শ্রমিক ভাইবোনরা। বিনিয়োগ কোথায় যাবে।’

এদিকে দেশের নিট পোশাক মালিকদের সংগঠন- বিকেএমইএ’র সহ সভাপতি মো. হাতেম বাংলানিউজকে বলেন, আজ বিজিএমইএ যে সিদ্ধান্ত নিয়েছে। বিকেএমইএ এর সঙ্গে একমত। আমাদের কারখানাগুলোও বন্ধ থাকবে। আমরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ১৬ জুন, ২০১২
এসএআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন ও আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান