ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক ও লেনদেনের নিম্নগতি প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) লেনদেন।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টি কোম্পানির শেয়ারের দাম কমেছে।
সোমবার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট ও দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন কোম্পানির শেয়ারের দাম।
এদিন লাফার্জ সুরমা সিমেন্টের মোট ১৬ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ১০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবস রোববার এ কোম্পানির ১৮ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ১০০ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অন্যদিকে, গ্রামীণফোন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার।
এদিন লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৪০ দশমিক ৯ টাকা এবং সর্বনিম্ন ৩৯ দশমিক ৮ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৩৯ দশমিক ৮ টাকা।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৩ সালে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
সোমবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ৪ হাজার ৫৯৯ কোটি ৩ লাখ ৯১ হাজার টাকা, অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৪০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৮ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।
৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির কর পরবর্তী লোকসান হয়েছে ২১৮ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪৬ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য লোকসানে রয়েছে ৫ দশমিক ৫৭ টাকা।
অন্যদিকে, সোমবার লেনদেনের দ্বিতীয় শীর্ষে থাকা গ্রামীণফোন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২০৪ টাকা এবং সর্বনিম্ন ১৯৯ দশমিক ৮ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসের এ কোম্পানির শেয়ারের দাম ছিল ২০১ দশমিক ৯ টাকা।
সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির মোট লেনদেন হয় ১৬ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ১০০ টাকা, গ্রামীণফোন ৮ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৭ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১০০ টাকা, যমুনা অয়েল ৬ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৯০০ টাকা, আফতাব অটোমোবাইল ৫ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৪ কোটি ৯১ লাখ ৭৬ হাজার ৯০০ টাকা, এমআই সিমেন্ট ৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার ২০০ টাকা, কেপিসিএল ৩ কোটি ৯১ লাখ ৪৬ হাজার ১০০ টাকা, বেক্সিমকো লি. ৩ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা এবং স্কয়ার ফার্মা ৩ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা।
ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট ৪০ লাখ ৯৯ হাজার ৫০০ ভলিউম, ইউনাইটেড ১৯ লাখ ৫৬ হাজার ৩০০ ভলিউম, এসআইবিএল ১৪ লাখ ৮১ হাজার ৭৫০ ভলিউম, আরএন স্পিনিং ১০ লাখ ৩৫ হাজার ভলিউম, ন্যাশনাল ব্যাংক ৮ লাখ ৪৪ হাজার ৫০০ ভলিউম, ইউসিবিএল ৭ লাখ ৯৯ হাজার ৭০০ ভলিউম, লংকা-বাংলা ফিন্যান্স ৭ লাখ ৯৬ হাজার ভলিউম, কেপিসিএল ৭ লাখ ৫০০ ভলিউম, সাউথইস্ট ব্যাংক ৬ লাখ ৮৬ হাজার ভলিউম এবং আইসিবি ইসলামী ব্যাংক ৬ লাখ ৩২ হাজার ভলিউম।
বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর