১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:২৭ পিএম BDST banglanew24
21 Jul 2012   04:20:33 PM   Saturday BdST
E-mail this

টমেটোর কেজি ১৫০ টাকা!


মফিজুল সাদিক,স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টমেটোর কেজি ১৫০ টাকা!

ঢাকা: রমজান মাসের প্রথম দিনেই বাজারে উত্তাপ ছড়িয়েছে সবজির দাম।

শনিবার পাইকারি এবং খুচরা বাজারে কেজিপ্রতি ১০ টাকা থেকে ১৫ টাকা করে সবজির দাম বেড়েছে। তবে সব পণ্যকে ছাপিয়ে গেছে রমজানের একটি প্রয়োজনীয় পণ্য টমেটোর মূল্য। মাত্র একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে ১৫০ টাকায় টমেটো বিক্রি হওয়ায় ক্রেতাদের নাভি:শ্বাস উঠছে।

রাজধানীর পাইকারি ও খুচরা কাঁচাবাজার কারওয়ানবাজার, নিউমার্কেট, জিগাতলা এবং শুক্রাবাদ ঘুরে  দেখা গেছে, ইফতারির অনুষঙ্গ কাঁচা সবজির দাম আকাশচুম্বি। টমেটো, বেগুন, শসা ও লেবুর দাম সবচেয়ে বেশি বেড়েছে মাত্র এক দিনের ব্যবধানে।

টমেটোর দাম শুক্রবারের তুলনায় কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে ১৫০ টাকা প্রতি কেজিতে ঠেকেছে। আবার আগের দিন বৃহস্পতিবার এ মূল্য ছিল ৮৫ টাকা। একদিন পরেই ৩৫ টাকা বেড়ে শুক্রবার দাঁড়ায় ১২০ টাকা। অর্থাৎ, তিন দিনের ব্যবধানে টমেটোর দাম বেড়েছে কেজিপ্রতি ৬৫ টাকা।

এছাড়া বেগুন প্রকারভেদে ৫৫ টাকা থেকে ৬০ টাকা, শসা ৪৫ টাকা, লেবুর হালি ২৪ টাকা, পটল ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢ্যাড়স ৩০ টাকা, করলা ৪০ টাকা ও পুইঁশাক ২৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। এছাড়া শুক্রবারের ৩৫ টাকার লাউয়ের পিচের মূল্য এখন ৫০ টাকা। প্রতিটি ৫০০ গ্রাম ওজনের বাধা কপি খুচরা বিক্রেতারা হাকাচ্ছেন ৩০ টাকা।

মরিচের দাম অবশ্য শুক্রবারের মতোই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি।

খুচরা সবজি বিক্রেতা জাহিদুর রহমান সবজির দাম বাড়ার পেছনে দায়ী করেছেন পাইকারি বাজারকে। বাংলানিউজকে তিনি বলেন, ‘‘কারওয়ানবাজারের পাইকাররা আমাদের কাছ থেকে জিনিসের দাম যদি বেশি রাখেন, তবে আমরা কেমন করে এখানে দাম কম রাখি?’’

তিনি আরো বলেন, কাঁচা সবজির জন্য কারওয়ানবাজার একটি বহুরূপী বাজার। কখন কোনটার দাম বাড়ে আর কোনটার কমে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না।

তিনি আরো বলেন, ‘‘মাত্র ১ ঘণ্টার ব্যবধানে শসার দাম বেড়েছে ১০ টাকা কেজি। যেসব খুচরা বিক্রেতারা খুব সকালে গেছেন, তারা আমাদের থেকে কম দামে কিনতে পেরেছেন। আমরা একটু বেলা করে যাওয়ার জন্য বেশি দামে কিনে আনতে বাধ্য হয়েছি।’’

বাজার করতে আসা গৃহিণী সালমা হক বাংলানিউজকে বলেন, ‘‘রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো আমাদের বাঙ্গালি সংস্কৃতির একটি অংশে পরিণত হয়েছে। অথচ, ব্যবসায়ীদের উচিত, রমজানে একটু কম লাভ করা।’’

তিনি আরো বলেন, সবজির যে দাম, তাতে এক কেজি সবজি কিনলে অন্য প্রয়োজনীয় পণ্য কেনা দায় হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
এমআইএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান