১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:২৭ এএম BDST banglanew24
13 Jun 2012   02:43:48 PM   Wednesday BdST
E-mail this

ড্রয়ের জন্য ক্লান্তিকে দায়ী করলেন আরশাভিন


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ড্রয়ের জন্য ক্লান্তিকে দায়ী করলেন আরশাভিন

ওয়ারশ: প্রতিযোগিতায় দারুণ শুরু করা রাশিয়া ১-১ গোলে ড্র করেছে চিরপ্রতিদ্বন্দ্বী পোল্যান্ডের সঙ্গে। ‘ডি’ গ্রুপের এ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয় না পাওয়ার জন্য ক্লান্তিকে দায়ী করেছেন রুশ অধিনায়ক আরশাভিন।

নিজেদের প্রথম ম্যাচে রাশিয়া ৪-১ গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে। দ্বিতীয় ম্যাচে পোলিশদের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ মসৃণ হতো আরশাভিনদের। কিন্তু ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় সেটা আপাতত হচ্ছে না। যদিও পোল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই করে ডিক অ্যাডভোকাটের শিষ্যরা। ৩৭ মিনিটে অ্যালান জাগোয়েভের গোলে এগিয়ে যায় রাশিয়া। বিরতির পর একটি গোল খেয়ে বসায় স্বাগতিকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদেরকে।

উত্তেজনার ম্যাচে জয় না পাওয়ার কারণ হিসেবে আরশাভিন বলেন, ‘বিরতির পর আমরা খুবই গাছারা ফুটবল খেলেছি। এতে পাল্টা আক্রমণের সুযোগ পেয়েছে পোল্যান্ড। সুযোগ কাজে লাগিয়েছে তারা।’

রুশ অধিনায়ক ক্লান্তিকেও অজুহাত বানিয়েছেন, ‘আমরা কিছুটা ক্লান্ত ছিলাম। তাই প্রতিপক্ষের উপর যথেষ্ট চাপ প্রয়োগ করতে পারিনি।’ পোল্যান্ডের সঙ্গে ড্র করেও চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান