৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:২৭ এএম BDST banglanew24
03 Jun 2012   09:46:09 PM   Sunday BdST
E-mail this

ভাঙাচোরা সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার


ফজলে ইলাহী স্বপন, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভাঙাচোরা সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গায় বারমাসিয়া নদীর ওপরের সেতুটি দেবে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

আশপাশ থেকে অহরহ বালু উত্তোলন করায় ৮২ মিটার লম্বা ও ৫ মিটার প্রস্থ সেতুটির মাঝের অংশ দেবে গিয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার গোড়ক মণ্ডল, ভাটিয়া পাড়া, কাংখাপাড়া, আনন্দপাড়া এবং নামাপাড়া গ্রামের লোকজন আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পার হচ্ছে।

গোড়ক মণ্ডল গ্রামের বাসিন্দা রমজান আলী ও স্কুলশিক্ষক মামুনুর রশীদ জানান, সেতুটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তারা নির্বিকার। অন্য কোনো উপায় না থাকায় ভাঙাচোরা সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাব্বের আলী বাংলানিউজকে জানান, ১৮ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে।

তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী সেতুটির আশপাশ থেকে বালু তোলায় পিলার দেবে যায়। এলজিইডি কর্তৃপক্ষের কাছে কয়েক দফা আবেদন করেও কোনো কাজ হয়নি। ফলে একবছর ধরে সেতুটির নড়বড়ে অবস্থা।

শুধু তাই নয়, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি জানান।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, সেতুটি মেরামতের জন্য সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায়নি। প্রকল্প পরিচালক সম্প্রতি সেতুটি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ‘আমরা নদীটির ওপর একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা করছি’।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ০৩, ২০১২

সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান