১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:৩৪ পিএম BDST banglanew24
07 Jan 2013   06:30:19 PM   Monday BdST
E-mail this

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলার না: মেডফোর্ড সিটি মেয়র


সাবেদ সাথী, নিউ ইংল্যান্ড করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউ ইংল্যান্ড থেকে: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একবার শুনলে কখনই ভোলা যায় না বলে মন্তব্য করেছেন নিউ ইংল্যান্ডের মেডফোর্ড সিটির মেয়র মাইকেল ম্যাকগ্লিন।  

শনিবার বোস্টনের উপশহর মেডফোর্ডের ম্যাকগ্লিন ইলেমেন্টারি স্কুলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) আয়োজিত বাংলাদেশের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

মাইকেল ম্যাকগ্লিন বলেন, “বাংলাদেশের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের কথা জানতে পেরে আমি নিজেই হতবাক হয়েছি। বাংলাদেশের সাহসী ওই সব মানুষের কথা আমিও ভুলবো না। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ তাদের প্রাণ উৎসর্গ করেন। এ ঘটনাটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি বোস্টনের প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এর আগে ম্যাকগ্লিন ইলেমেন্টারি স্কুলে বিকেল থেকে চলে ভ্রাম্যমাণ কনসুলেটের মাধ্যমে কনসুলার সেবার কাজ। বোস্টন ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরের প্রবাসী বাংলাদেশিরা সেখানে উপস্থিত হয়ে তাদের পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করেন।

বেইনের সভাপতি শহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল মনিরুল ইসলাম বক্তব্য দেন।

সভায় অন্যদের মধ্যে বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক সাজেদ কামাল, বেইনের সহ-সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, সাবেক সভাপতি শাহীন খান ও কাজী নুরুজ্জামান বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়। আনোয়ার কবির রুমি, পিয়ারু সাত্তার, সাফায়েত, পুর্না বড়ুয়া, টুর্না বড়ুয়া সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান