৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৪৬ পিএম BDST banglanew24
02 Oct 2012   01:09:40 PM   Tuesday BdST
E-mail this

এমইএস কলেজ

ছাত্রলীগের দু`গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২, আটক ১


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছাত্রলীগের দু`গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২, আটক ১ এমইএস কলেজ
ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম:  নগরীর বেসরকারি ওমরগণি এমইএস কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু`গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলায় সানি নামে এক ছাত্রলীগ কর্মী ও পথচারী আফছার (২২) আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সাকলাইন মোহাম্মদ নামের ১ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে।

খুলশী থানার ওসি আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, কলেজ ক্যাম্পাসে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা কাটাকাটির পর ছাত্রলীগের দু`গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

এসময় সানি নামের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের এক ছাত্রকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে প্রতিপক্ষের কর্মীরা। আহত সানিকে দ্রুত একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যান তার সহকর্মীরা। সংঘর্ষের সময় জাকির হোসেন সড়ক দিয়ে যাওয়ার সময় আফছার (২২) নামের এক পথচারীও আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে কলেজ ক্যাম্পাসে ঘটনার জের ধরে ছাত্রলীগের দু`গ্রুপ নগরীর জিইসি মোড়েও কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, ‌`হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ক্যাম্পাসে এবং আশাপাশের এলাকায় পুলিশ মোতায়েন আছে।`

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বাংলানিউজকে জানান, সংঘর্ষের সময় সাকলাইন মোহাম্মদ (২০) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য এমইএস কলেজ ছাত্রলীগে ওয়াসিম গ্রুপ এবং আরশাদুল আলম বাচ্চু গ্রুপ নামে দু`টি ধারা বিদ্যমান। আহত সানি বাচ্চু গ্রুপের কর্মী বলে জানা গেছে।
বাংলাদেশ সময় : ১২ ৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
আরডিজি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান