৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১৩ এএম BDST banglanew24
18 Aug 2012   09:18:52 PM   Saturday BdST
E-mail this

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক বাণীতে তিনি বলেছেন, “ঈদ অর্থ আনন্দ, খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ-উল ফিতর মানব জাতির জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল ফিতরের আবেদন তাই চিরন্তন।”

তিনি আরও বলেন, “সিয়াম পালনের মাধ্যমে আত্মার পবিত্রতা, সংযম, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে হবে। পবিত্র ঈদ-উল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করুক।”

রাষ্ট্রপতি বলেন, “পবিত্র ঈদুল ফিতর হোক সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর।”     

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
এমআইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান