৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৩৬ পিএম BDST banglanew24
10 Aug 2012   09:06:15 PM   Friday BdST
E-mail this

পদ্মাসেতুর নামে সরকার চাঁদাবাজি করছে: আমিনী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মাসেতুর নামে সরকার চাঁদাবাজি করছে: আমিনী

ঢাকা: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী বলেছেন, পদ্মাসেতুর নামে সরকারিভাবে ব্যাংকের মাধ্যমে সরকার চাঁদাবাজি শুরু করেছে। সরকার পাচার করা সম্পদ ফেরত দিলে একটা নয়, ১০টা পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব।

শুক্রবার বাদ জুমা লালবাগে দলটির কেন্দ্রীয় কার্যলয়ে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

আমিনী বলেন, “পদ্মাসেতুর নামে সরকারিভাবে ব্যাংকের মাধ্যমে সরকার চাঁদাবাজি শুরু করেছে। সরকার দেশের যে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, এগুলো ফিরত দিলে একটা নয়, দশটা পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব।”

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তার মনে রাখা উচিত, দেশের সচেতন মানুষ এ মুহূর্তে শেখ হাসিনা সরকারের পতন চায়। এজন্য সকল জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলে এ জালিমশাহীর পতন ঘটিয়ে দেশ ও ঈমান রক্ষায় এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, “কোনো অবৈধ শক্তি যেন ক্ষমতার আসতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এনএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান