ঠাকুরগাঁও: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, ‘শিগগিরই সমাবেশ করে ২২ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা কার্যকর করা হবে।’
রোববার দুপুর আড়াইটায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা উন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একযোগে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছিলেন। তার যোগ্য কন্যা বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনাও সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দিয়েছেন।’
কর্মশালায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর