ঢাকা: পূর্ব ইউরোপের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র লাটভিয়া ও বেলারুশে ৬ দিনের সফর শেষে শুক্রবার সকালে দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
বেলারুশের রাজধানী মিনস্ক থেকে বৃহস্পতিবার বিকেলে তিনি দেশের পথে রওনা হন। শুক্রবার ভোরের দিকে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
এর আগে গত ১৯ মে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। আটজন সফরসঙ্গী নিয়ে এদিন রাত নয়টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
প্রথম দফায় লাটভিয়া এবং পরে তিনি বেলারুশ যান।
চলতি মে মাসে দীপু মনি ওমান, ভারত, মিশরসহ ৬টি দেশ সফর করেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২৪, ২০১২
একেআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর