মাগুরা : যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মাগুরায় পুলিশ বেষ্টনির মধ্যে মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার সকাল ১১টায় একটি মিছিল বের করে যুবদল। মিছিলটি শহরের জুতাপট্টি মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় সেখানেই জেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উজ্জল হোসেন, জিয়াউল হক ফরিদ, আব্বাস উদ্দিন নতুন, ফরিদ আহমেদ, আসাদুজ্জামান তুহিন প্রমুখ বক্তব্য রাখেন ।
বাংলাদেশ সময় :১৩৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা : প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com