৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১১:৫২ পিএম BDST banglanew24
06 Sep 2012   07:02:36 PM   Thursday BdST
E-mail this

শনিবার দেশ টিভিতে শাহনাজ রহমতুল্লাহ


স্টাফ করেসপন্ডেট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শনিবার দেশ টিভিতে শাহনাজ রহমতুল্লাহ

ওমরা হজ করে এসে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলা গানের অন্যতম জনপ্রিয় শিল্পী  শাহানাজ রহমতুল্লাহ। অবশ্য তিনি বলেছেন, জীবনের বাকি দিনগুলো নিজের মতো করে কাটাতেই গান ছেড়ে দেওয়া।

কিন্তু তিনি গান গাওয়া ছেড়ে দিলে কি হবে, স্রোতারা কি তার গান শোনা থেকে আর বিরত থাকতে পারেন? পারেন না। তাই কোটি স্রোতার হৃদয়ের সঙ্গে সঙ্গে গণমাধ্যমেও বারবার বাজতেই থাকবে তার অসম্ভব জনপ্রিয় গানগুলো।  

তবে শেষবারের মতো তিনি দেশ টিভিতে গাইবেন। নিজের দেওয়া কথা অনুযায়ী শনিবার দেশ টিভিতে রাত ৯টা ৪৫ মিনিটে ‘বেলা অবেলা সারাবেলা’ নামক এক টক শোতে অংশ নিচ্ছেন তিনি। সংগীত জীবনের  নিজের দীর্ঘ সময়ের নানা কথার পাশাপাশি গান করবেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আসাদুজ্জামান নূর।

এ অনুষ্ঠানটি নিয়ে শাহনাজ রহমতুল্লাহ বাংলানিউজকে বলেন, “এর পর আর কোনো অনুষ্ঠানে আমি গান করব না। আমি অনেকদিন গানের সাথে ছিলাম এবং কিছুদিন পূর্বে ওমরা হজ করে এসেছি। তাই এবার একটু গান ছাড়া বাঁকি জীবনটা পার করে দিতে চাই।”

এছাড়া অনেকদিন আগের গাওয়া তার নতুন গানের অ্যালবাম এসেছে বাজারে। ‘বাদল দিনের পাখি’ শিরোনামের ওই মিক্সড অ্যালবামে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান