লন্ডন: যুক্তরাষ্ট্রেকে হারিয়ে দেওয়া চাট্টিখানি নয়। তাদেরকে হারিয়ে দেওয়া মনে অঘটন। পুরুষদের ৪০০ মিটার রিলেতে বাহামাস সত্যি সত্যি অঘটন ঘটিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে। ২ মিনিট ৫৬.৭২ সেকেন্ডে তারা জিতেছে স্বর্ণপদক।
বাহামাসের জন্য দারুণ একটি দিন গেলো অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে। যাকে বলে সোনালী দিন। প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছে দেশটি।
জীবনের সব চেষ্টা দিয়ে যুক্তরাষ্ট্র দল জিতেছে রৌপ্য পদক। ২ মিনিট ৫৭.০৫ সেকেন্ড সময় লেগেছে তাদের। ২ মিনিট ৫৯.৪০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জিতেছে ত্রিনিদাদ এন্ড টোবাগো।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
এসএ