১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:১৭ এএম BDST banglanew24
10 Dec 2012   02:43:48 PM   Monday BdST
E-mail this

স্পট মার্কেটে লেনদেন ২ কোম্পানির শেয়ার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার মঙ্গলবার থেকে স্পট মার্কেটে ব্লক ‍বা অড লটে লেনদেন শুরু হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।

কোম্পানি দুটি হলো- এনভয় টেক্সটাইল এবং জেনারেশন নেক্সট।
 
জানা গেছে, কোম্পানি দুটির শেয়ার আগামী ১১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত (তিন কার্যদিবস) স্পট মার্কেটে লেনদেন চলবে। আগামী ১৭ ডিসেম্বর কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর’২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
 
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩১ ডিসেম্বর’২০১২ সমাপ্ত অর্থবছরে জেনারেশন নেক্সট কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ০৯ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ২২ দশমিক ৬৪ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফ) ১ দশমিক ০০ টাকা।

অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া বস্ত্র খাতের এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর’২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ শেয়ার।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ২৪ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ৩৯ দশমিক ২৬ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফ) ৭ দশমিক ৩০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও সুকুমার সরকার, কোঅর্ডিনেশন এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান