৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:২৪ এএম BDST banglanew24
29 May 2012   03:57:45 AM   Tuesday BdST
E-mail this

ঈশ্বরদীতে জামায়াত-শিবিরের মিছিল: আটক ৬


ঈশ্বরদী প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে চার্জশিট হওয়ার প্রতিবাদে হঠাৎ বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সোমবার রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে প্রায় শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলটি নিয়ে বাজারের ১নং গেট পর্যন্ত গিয়ে আচমকা মিছিল শেষ করে।

মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করে।

আটকরা হলেন- জামায়াত নেতা সিরাজুল ইসলাম (৪৫), আবু বকর সিদ্দিক (৪০), মাসুদ রানা (২৫), মুন্না (২৬), ইসমাইল হোসেন (২৫) ও লতিফুর রহমান (৩২)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বাংলানিউজকে জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মে ২৯, ২০১২
সেলিম সরদার/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান