ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ৪টি হলো জিকিউ বলপেন লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড এবং ল্যাগেসি ফুটওয়ার লিমিটেড।
জিকিউ বলপেন লিমিটেডের এজিএম বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সামারি কনভেনশন সেন্টার, ২৩/জি/৭, পান্থপথ ঢাকায় অনুষ্ঠিত হবে।
ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এজিএম বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ১৬০/এ-কাকরাইলের ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে।
মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের এজিএম বৃহস্পতিবার বেলা ১১টায় ফ্যাক্টারির নিজস্ব ভবন ১/এ মংলাপোর্ট, বাগেরহাটে অনুষ্ঠিত হবে।
ল্যাগেসি ফুটওয়ার লিমিটেডের এজিএম বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ল্যাগেসি ফুটওয়ার লিমিটেডের ফ্যাক্টরির নিজস্ব ভবন, ভানারা মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএমএকে/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর