১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১১:৩৯ এএম BDST banglanew24
30 Jan 2013   01:04:25 PM   Wednesday BdST
E-mail this

জাবেদ-অঞ্জনার নাচ


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাবেদ-অঞ্জনার নাচ

দীর্ঘদিন পর এক সঙ্গে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করলেন চিত্রনায়ক জাবেদ ও চিত্রনায়িকা অঞ্জনা। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের জনপ্রিয় ভালোবাসার গান ‘ওরে ও বাঁশি ওয়ালা’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন তারা।

‘স্মাইল শো’ নামের অনুষ্ঠানে এই জুটির নাচ দেখা যাবে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল।

এ অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১১টায় এটিএনবাংলায়। এবারের পর্বে ভালোবাসা দিবসের অয়োজনের পাশাপাশি রয়েছে ‘স্মাইল শো’-র নিয়মিত পরিবেশনা। অনুষ্ঠানে ভালোবাসা দিবস , ভালোবাসা দিবসের উপহার  ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন টিভি ব্যক্তিত্ব ও লেখক শফিক রেহমান।

তারকাপর্বে অংশগ্রহণ করেন মডেল অভিনেত্রী তিন্নি। অনুষ্ঠানে ভালোবাসার  গান  পরিবেশন করে এই প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান, নওমী , কাজী শুভ ও পূজা ।

‘স্মাইল শো’-র বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন  ডাঃ এজাজ, সিদ্দুকুর রহমান , পাপ্পু , মিলন ভট্ট,সজল আমিন , লিটন  ও আরও অনেকে।

খন্দকার ইসমাইল বলেন, ‘ভালোবাসা দিবসের বিভিন্ন বিষয় ও নিয়মিত পরিবেশনা সমৃদ্ধ অনুষ্ঠানটি সব শ্রেণীর দর্শকদের  ভালো লাগবে। দীর্ঘদিন পর চিত্রনায়ক জাবেদ ও চিত্রনায়িকা অঞ্জনা-র নৃত্য পরিবেশনা বেশ উপভোগ্য হবে।’  

অনুষ্ঠানটির গ্রন্থণায় ছিলেন সজল আমিন , প্রধান সহকারী পরিচালক খন্দকার মাহবুব ও আরিফুল  ইসলাম ।

বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান