১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৩৬ এএম BDST banglanew24
21 Dec 2012   07:10:55 PM   Friday BdST
E-mail this

মিরসরাইয়ে ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলা শনিবার থেকে


মিরসরাই প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম) : ‘অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’- শ্লোগান নিয়ে গত কয়েক বছরের ন্যায় এবারও বিজয়ের এ মাসে মিরসরাইয়ের জোরারগঞ্জে শুরু হচ্ছে ১০ব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা।’ আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার বিকেলে মেলার উদ্বোধন করবেন সাবেকমন্ত্রী ও মিরসরাইয়ের স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

১০দিনব্যাপী বিজয় মেলার বিশেষ আকর্ষন হিসেবে প্রতিদিনই থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, নাটক, পুতুল নাচ, র‌্যাফেল ড্র, শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদকে চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার আবুল হাশেমকে মহাসচিব এবং চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীকে প্রধান সমন্বয়ক করে ১০১ সদস্য বিশিষ্ট মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়।

‘বহু কষ্টে অর্জিত বাংলার স্বাধীনতা। মুক্তিযুদ্ধের পক্ষের বিশাল শক্তি স্বাধীনতা বিরোধী একটি ক্ষুদ্র অপশক্তির কাছে পরাজিত হতে পারে না। বাঙ্গালির বহু কাঙ্কিত স্বাধীনতার স্বপ্নকে  পদদলিত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত থেকে যারা ৭১-এ মানবতা বিরোধী অপরাধ সংঘঠন করছে তাদের ক্ষমা পাওয়ার অধিকার নেই।‘নতুন প্রজন্মের কাছে এই বার্তা পৌছে দিতে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজন অগ্রণী ভূমিকা পালন করবে বলে ধারনা আযোজন কমিটির।

বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১২
মু. রিগান উদ্দিন, সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান