৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:০৬ পিএম BDST banglanew24
21 Jul 2012   02:20:19 PM   Saturday BdST
E-mail this

ইরানে আটকে রেখে মুক্তিপণ দাবি চক্রের ২ সদস্য আটক


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরানে আটকে রেখে মুক্তিপণ দাবি চক্রের ২ সদস্য আটক

সিলেট: অবৈধ পথে গ্রিস নেওয়ার নামে ইরানে আটকে রেখে দেশে আত্মীয়-স্বজনের কাছে মুক্তিপণ দাবি করে বিপুল টাকা হাতিয়ে নেওয়া চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব। এই আন্তর্জাতিক অপহরণ ও পাচারকারী চক্রের দুই সদস্যকে এরইমধ্যে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে নগদ তিন লক্ষ আটত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া গত ১৫ দিনে ইরানে আটকে রেখে তাদের আত্মীয়-স্বজনের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৪১ লাখ ৬৫ হাজার টাকা গ্রহণের প্রমাণ পেয়েছে র‌্যাব।

শনিবার দুপুরে র‌্যাব-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসবের বিবরণ তুলে ধরে বক্তব্য দেয় র‌্যাব।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর কদমতলী এসএ পরিবহনের অফিস থেকে আটক করা হয় এই চক্রের সদস্য হবিগঞ্জ সদরের নোয়াখাল গ্রামের মো. আশিকুর রহমানকে। সে ‘রাজা’ নাম ধারণ করে বিভিন্ন সময় গ্রিসে নেওয়ার নাম করে ইরানের অজ্ঞাত স্থানে লোকজনকে আটকে রেখে দেশে তাদের আত্মীয়-স্বজনের কাছে মুক্তিপণ দাবি করতো।

র‌্যাব জানায়, এসএ পরিবহানের অফিসে ওপরের তালায় সাউথসিটি হোটেলের ৩০৮ নম্বর কক্ষে দীর্ঘদিন থেকে সে থাকতো।

তাদের অপহরণের স্বীকার চট্রগ্রামের আব্দুল হালিম আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব অনুসন্ধান চালিয়ে ফাঁদ পেতে সিলেটের কদমতলী এস এ পরিবহন অফিস থেকে আশিকুর রহমান ওরফে রাজাকে আটক করে। এসময় তার অন্য সহযোগী আরেকজনকেও আটক করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, এরা একটি আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য। এ চক্রের আটককৃত আশিকুর রহমানের ভাই নজরুল ইসলাম ইরানে অবস্থান করে সে দেশের অজ্ঞাত স্থানে আটকে রেখে দেশে আত্মীয়স্বজনের কাছে মুক্তিপণ দাবি করতো। মুক্তিপণ বাবদ বিপুল অংকের টাকা দেশে এসএ পরিবহনের মাধ্যমে গ্রহণ করতেন। তার ভাই আশিকুর রহমান। রাজা নামেই এসএ পরিবহনের কদমতলী অফিস থেকে সে এসব টাকা গ্রহণ করতো।  

র‌্যাব জানায়, আটকৃত আশিকুর রহমান ও ইরানে অবস্থানরত তার ভাই নজরুল ইসলামের সঙ্গে ইরানসহ বিভিন্ন দেশের পাচারকারী চক্রের যোগসাজস রয়েছে। এদের ধরতে র‌্যাব ইরানের দূতাবাস ও ইন্টারপোলের সহায়তা নেবে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের হাতে আটক আশিকুর রহমান গ্রিসে পাচার ও মুক্তিপণ দাবির কথা স্বীকার করে জানায়, তারা মূলত দুবাই থেকে লোকজনকে গ্রিস নেবে বলে প্রথমে ওমান নিয়ে যায়। এরপর সেখান থেকে ইরান, এরপর তুরস্ক এবং শেষে গ্রিসে পৌঁছে দেয়। অনেক লোককে এভাবে গ্রিস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে বলেও সে জানায়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এসএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান