৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:২২ এএম BDST banglanew24
16 Jun 2012   03:31:49 AM   Saturday BdST
E-mail this

চট্টগ্রামে চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল

এক বিপদাপন্ন বন্ধুর প্রতি সহমর্মিতা দেখিয়ে এগিয়ে এসেছেন বন্ধুরা। চট্টগ্রামের একদল তরুণ ক্যান্সার আক্রান্ত বন্ধুর মাকে বাঁচাতে আয়োজন করেছে দিনব্যাপি চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল। ১৬ জুন শনিবার চট্রগ্রামের মুসলিম হল মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপি এই আয়োজন।

চট্টগ্রামে দিনব্যাপি এই চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে তিনটি ছবি। সকাল ১১টায় জিন্দেগী না মিলেগী দোবারা, দুপুর ৩টায় থ্রি-ইডিয়ট এবং সন্ধ্যা ৭ টায় আমার বন্ধু রাশেদ। ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে বুড্ডিস্ট ইয়ূথ ফেষ্টিভ্যাল গ্রুপের ব্যানারে।

চট্টগ্রামে দিনব্যাপী চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল প্রসঙ্গে অন্যতম উদ্যোক্তা ও মিডিয়া প্রধান নিপু বড়–য়া বাংলানিউজকে বলেন, ‘একজন বন্ধুর মায়ের চিকিৎসার জন্য আমাদের এই আয়োজন। এ উৎসব থেকে অর্জিত পুরো অর্থ ক্যান্সার আক্রান্ত বন্ধুটির মায়ো চিকিৎসায় ব্যয় করা হবে’।

উৎসবের বিভিন্ন প্রদর্শনীর টিকিট পাওয়া যাচ্ছে চট্টগ্রামের মোমিন রোডের বাতিঘর ও মমতা ষ্টেশনারিজে। এছাড়া হল কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ২৩৩০, জুন ১৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান