৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:১৮ এএম BDST banglanew24
21 Jul 2012   07:48:01 PM   Saturday BdST
E-mail this

অনুদানের ছবিতে আরজু


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনুদানের ছবিতে আরজু

ঢালিউডের এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল নায়ক কায়েস আরজু। অভিনয় দিয়েই তিনি গড়ে তুলতে চান নিজের ভবিষ্যত। ২০০৭ সালে চলচ্চিত্রে অভিষেকের পর একে একে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন আরজু। এবারই প্রথম সরকারী অনুদানপ্রাপ্ত ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

আরজুর শুরুটা হয়েছিল ২০০৭ সালে হাছিবুল ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে। আর এরপর থেকেই কায়েস আরজু ছবিতে কাজ করেছেন বেছে। সবসময়ই তার ইচ্ছে ছিলো গল্প প্রধান ছবিতে অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতার নির্দেশনা কাজ করার। নিজেকে সেভাবেই প্রস্তুত করছিলেন আরজু। এরই মাঝে আরজু নিজের অভিনয় প্রতিভার উজ্জ্বল উপস্থিতি রেখেছেন তার প্রথম ছবিসহ একে এম ফিরোজ বাবুর ‘প্রেম বিষাদ’, মোহাম্মদ হোসেন জেমীর ‘বাজাও বিয়ের বাজনা’ ছবিতে। সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেলো তারইঅভিনীত আবুল খায়ের বুলবুল পরিচালিত ‘অবুঝ প্রেম’ ছবিটি।  সেন্সর বোর্ডের প্রত্যেকেই কায়েস আরজুর অভিনয়ের ব্যাপক প্রশংসা করেছেন।

আরজু এবার বরেণ্য চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সরকারী অনুদানের ছবি ‘হেড মাস্টার’-এ অভিনয় করতে যাচ্ছেন। গত শুক্রবার রাতে পরিচালক ঝন্টু আরজুকে তার ছবিতে চুক্তিবদ্ধ করেন। ছবিটিতে কায়েস আরজু ডাক্তার শোভনের চরিত্রে অভিনয় করবেন।

প্রথমবারের মতো অনুদানের ছবিতে এবং দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘বলা যায় আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি আমি। নি:সন্দেহে দেলোয়ার জাহান ঝন্টু এদেশের একজন গুণী এবং সমাদৃত নির্মাতা। তার ছবিতে কাজ করার স্বপ্ন আমার অনেকদিনের। সেই সাথে একজন অভিনয় শিল্পী হিসেবে অনুদানের ছবিতে কাজ করার ইচ্ছে আমার শুরু থেকেই। দুটি স্বপ্নই একই পথে এসে সামনের পথে এভাবে এগিয়ে যাবে ভাবিনি। সত্যিই আমি ভীষণ আনন্দিত।’

আরজু প্রসঙ্গে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আরজুর অভিনয় সম্পর্কে বেশ কয়েকজন পরিচালকের কাছে আমি জেনেছি। অভিনয় না জানলে এই চরিত্রটি ফুটিয়ে তোলা সম্ভব না। সবমিলিয়ে আমার গল্পের জন্য ঠিক এমন একজন নায়ককেই প্রয়োজন ছিলো। তাই তাকে ছবিতে চুক্তিবদ্ধ করেছি।’

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু জানান, আগামী ২৩ জুলাই থেকে গাজীপুরের হোতাপাড়া খতিব খামার বাড়িতে ছবিটির শুটিং হবে। দেলোয়ার জাহান ঝন্টুর কাহিনী , সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করবেন আলমগীর, চম্পা, বীথিসহ আরও অনেকে।  



বাংলাদেশ সময় ১৯৩০, জুলাই ২১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান