১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:২২ এএম BDST banglanew24
22 Sep 2012   03:16:02 PM   Saturday BdST
E-mail this

বেড়েছে বিশ্বের অধিকাংশ শেয়ারবাজারের সূচক


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত কয়েক দিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। শনিবারও বিশ্বের প্রধান প্রধান বাজারগুলোতে বেড়েছে শেয়ারের দাম।

শনিবার এশিয়ার বাজারগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

এদিন এ অঞ্চলের প্রধান বাজারগুলোর মধ্যে- জাপানের নিক্কি-২২৫ সূচক ২৩ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১১০ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৭৫৬ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ১৪৪ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৩৪ পয়েন্টে, এস অ্যান্ড পি-২০০ সূচক ১১ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৮ পয়েন্টে স্থির হয়।

এছাড়া, এস অ্যান্ড পি এশিয়া-৫০ সিএমই সূচক ২৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৩৫৫ পয়েন্টে এবং কোরিয়া স্টক এক্সচেঞ্জ কেওএস সূচক ১২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ০২ পয়েন্টে, সাংহাই শেনঝেং সিএসআই ৩০ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, আমেরিকার অধিকাংশ শেয়ারবাজারের সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।  যুক্তরাষ্ট্রের কয়েকটি শেয়ারবাজারের মধ্যে মেক্সিকান স্টক এক্সচেঞ্জ মেক্সিকান বোলসা আইপিসি সূচক ১৬১ দশমিক ৬৫ পয়েন্ট কমে ৪০ হাজার ৩৩৮ পয়েন্টে এবং মেক্সিকান স্টক এক্সচেঞ্জ আইএনএমইএক্স সূচক ১৫ দশমিক ১০ পয়েন্ট কমে ২ হাজার ২৫৪ পয়েন্টে নেমে গেছে।

এছাড়া, শনিবার যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারগুলোর মধ্যে ডাউ-জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মূল্যসূচক ১৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৯ পয়েন্ট, এস অ্যান্ড পি ৫০০ সূচক শূন্য দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৪৬০ পয়েন্টে, নাসডাক কম্পোজিট সূচক ৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ১৭৯ পয়েন্ট এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ৪ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭৭ পয়েন্টে, সান্তিয়াগো স্টক এক্সচেঞ্জে ৯৩ দশমিক ৮২ পয়েন্ট কমে সূচক ২০ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিকাংশ স্টক এক্সচেঞ্জে সূচক ঊর্ধ্বমুখী ছিল। ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে ইউরো স্টকস ৫০ প্রাইস ইইউআর’র সূচক ২৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৭ পয়েন্টে, এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ০২ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫২ পয়েন্টে এবং সিএসি ৪০ সূচক ২০ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া, জার্মানির ডোসি বোর্স এজি জার্মান স্টক ইনডেক্স ডিএএক্স-৬২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৫১ পয়েন্টে, আইবিইক্স ৩৫ সূচক ২০৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৩০ পয়েন্টে, এফটিএসই এমআইবি সূচক ১৬০ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৯১ পয়েন্টে, সুইস মার্কেন্ট সূচক ৪৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬০৫ পয়েন্টে এবং স্টক্সস ইউরোপ ৫০ প্রাইস সূচক ১২ দশমিক ০৩ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান