চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল আহসান বাংলানিউজকে বলেন, নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন এক পথচারী।
আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘন্টা, আগস্ট ১৭, ২০১২
এমইউ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর