৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:৫৯ এএম BDST banglanew24
01 Jun 2012   08:26:03 PM   Friday BdST
E-mail this

পাইবাস শনিবার ঢাকা আসছেন


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাইবাস শনিবার ঢাকা আসছেন

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ রিচার্ড পাইবাস শনিবার ঢাকা আসছেন। এমিরেটসের ফ্লাইটযোগে সন্ধ্যায় তিনি ঢাকা এসে পৌঁছবেন।

এদিকে পাইবাস শনিবার আসলেও বাংলাদেশ ক্রিকেট  বোর্ডে (বিসিবি) যাচ্ছেন একদিন পর রোববার। সেখানে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও সবার সঙ্গে পরিচিত হবেন।

৩০ মে পাইবাসকে স্টুয়ার্ট ল’র উত্তরসূরী ঘোষণা করে বিসিবি। ৪৭ বছরের এই ইংলিশ কোচ দুই বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে পাইবাসের দায়িত্ব শুরু হবে জিম্বাবুয়ে সফর দিয়ে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে ১২ জুন ঢাকা ছাড়বে ক্রিকেট দল। টুর্নামেন্ট উপলক্ষ্যে এই সপ্তাহেই দল নিয়ে কাজ শুরু করবেন পাইবাস। তবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে খেলা চলায় দলের সবাইকে একসঙ্গে পাচ্ছেন না নুতন কোচ।

পাইবাস এর আগে ১০ মে ঢাকায় এসেছিলেন। সে সময় বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো পর্যবেক্ষণ এবং বিসিবির সঙ্গে চাকুরির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করে ১২ মে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ০১, ২০১২

এএইচবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান