ঢাকা: রফতানিকারকরা এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক থেকে তাদের স্বীকৃতি বিল নগদ করে নিতে পারবেন। তবে এডি ব্যাংককে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে। তবে এডি ব্যাংকের কমিশন ৬ শতাংশের বেশি হবে না।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার যোগান এডি শাখা তার নিজস্ব ব্যাংকিং, বিদেশি ব্যাংক শাখা, আর্থিক প্রতিষ্ঠান বা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবে।
এতে আরও বলা হয়, বৈদেশিক মুদ্রায় বিল ডিসকাউন্ট বাবদ গ্রাহকের ব্যয় কমিশনসহ বার্ষিক হারে ৬ শতাংশের বেশি হবে না। এসব লেনদেন বৈদেশিক মুদ্রানীতি বিভাগে সংশ্লিষ্ট লেনদেন সম্পর্কে পরবর্তী ১৫ দিনের মধ্যে জানাতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩
এসএআর/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com