৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:০৩ পিএম BDST banglanew24
17 Aug 2012   07:08:15 PM   Friday BdST
E-mail this

ফেদেরার ও জকোভিচের জয়


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফেদেরার ও জকোভিচের জয়

ওহিও: দ্য ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন টেনিস ওপেনে জয় পেয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নম্বর রজার ফেরেদার ও সাবেক সেরা নোভাক জকোভিচ। ফেদেরার আলেক্স বোগমোলোভকে এবং জকোভিচ হারান আন্দ্রেয়াস সেপ্পিকে।

প্রতিযোগিতার শীর্ষ বাছাই ফেদেরারের বিপক্ষে দাঁড়াতে পারেননি বোগমোলোভ। সুইস তারকা ৬-৩ ও ৬-২ গেমে হারান বোগমোলোভকে। শীর্ষ ষোল’তে ফেদেরার মুখোমুখি হবেন বার্নান্দ তোমিচের।

এদিকে কষ্টের জয় পেয়েছেন জকোভিচ। সার্বিয়ান তারকা ৭-৬ (৭/৪) ও ৬-২ গেমে হারিয়েছেন ইতালির আন্দ্রেয়াস সেপ্পিকে। জয়ের পর জকোভিচ বলেন, ‘মাঝেমাঝে প্রত্যেকটি সিঙ্গেল টুর্নামেন্টে নিজেকে ফিট রাখা খুবই কঠিন হয়। আর গত তিন থেকে চার সপ্তাহে আমি খেলেছি তিনটি ভিন্ন পরিবেশ, স্থান, নগর ও কোর্টে। এরমধ্যেই নিজের অবস্থান বুঝতে চেষ্টা করেছি আমি।’

অন্যদিকে মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন আগনিয়েস্কা রাদওয়ানস্কা। তিনি ৬-৪ ও ৬-৩ জিতেছেন সোফিয়া আরভিদসনের বিপক্ষে। আর সারা ইরানি ৬-৪ ও ৬-৪ গেমে দানিয়েলা হান্তুচোভাকে এবং আনাসতাসিয়া পাভলিচেঙ্কো ৬-৩ ও ৬-০ গেমে হারান জার্মানির জুলিয়া জর্জেসকে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান