৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৩৯ এএম BDST banglanew24
07 Aug 2012   10:32:51 AM   Tuesday BdST
E-mail this

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জাপান


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অলিম্পিকে প্রথমবারের মতো নারী ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জাপান। সোমবার সেমিফাইনালে তারা ২-১ গোলে হারায় ফ্রান্সকে।

ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে জাপান। প্রথমার্ধে ফ্রান্স গোলরক্ষক সারাহ বৌহাদ্দির ভুলের সুযোগে জাপানকে ১-০ গোলে এগিয়ে দেন ইয়ুকি ওগিমি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত হেডে ব্যবধান ২-০ তে উন্নীত করেন মিজুহো সাকাগুচি।

৭৬ মিনিটে বদলী খেলোয়াড় ইয়ুজেনি লি সমারের গোলে ঘুরে দাঁড়ায় ফ্রান্স ২-১। সমতায় ফেরার দারুণ সুযোগ মিলে যায় লি সমারকে পেনাল্টি এরিয়ায় সাকাগুচি ফাউল করলে। কিন্তু চাপের মুখে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এলিসে বুসাগলিয়া। স্পট কিক থেকে বল গোলবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি।

ম্যাচের অন্তিম মূহুর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো জাপানও। কিন্তু ফরাসী গোলরক্ষককে একা পেয়েও নিশানাভেদ করতে পারেননি ওগিমি। তার শটটি সাইডবারে লেগে প্রতিহত হয়।

বৃহস্পতিবার ওয়েম্বলিতে অনুষ্ঠেয় ফাইনালে জাপান মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। ইতিহাস হাতছানি দিচ্ছে প্রথমবারে মতো ফাইনালে ওঠা জাপানকে। অলিম্পিক ফাইনালে জিতলে একই সঙ্গে বিশ্বকাপ ও অলিম্পিকজয়ী দ্বিতীয় দেশ হওয়ার গৌরব অর্জন করবে জাপানী নারীরা।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান