১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:২৯ এএম BDST banglanew24
31 May 2012   03:24:28 PM   Thursday BdST
E-mail this

শিগগিরই বাংলাদেশ-মিয়ানমার রুটে বিমান ফ্লাইট: মন্ত্রী ফারুক খান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিগগিরই বাংলাদেশ-মিয়ানমার রুটে বিমান ফ্লাইট: মন্ত্রী ফারুক খান
ছবি: নয়ন কুমার /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার রুটে খুব শিগগিরই বিমান চলাচল শুরু হবে। এর জন্য যত আমলাতান্ত্রিক জটিলতা আছে সে গুলো প্রায় শেষ পর্যায় নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিএমসিসিআই) প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারি বিমান সংস্থার পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমার রুটে যেকোন দেশি-বিদেশি সংস্থা চাইলে এ রুটে যাত্রী ও মালামাল পরিবহন করতে পারবে।

বাংলাদেশ ও মায়ানমার খুব বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে ফারুক খান বলেন, বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে আলোচনা করে খুব সহজে যে কোন দেশের সমস্যা সমাধান করা সম্ভব। যেমন আমরা বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্র সীমার সমস্যার সমধান খুব সহজে করতে পেরেছি।

বিএমসিসিআই সভাপতি কে বি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, মিয়ানমারের সংসদ সদস্য ইউ ইয়েন উইন, দেশটির প্রথম বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান স্যাইন মাউগ, প্রফেসর ড. মাউগ মাউগ সু, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান প্রমুখ।

বাংলাদশে সময়: ১৫২০ ঘন্টা, মে ৩১, ২০১২
টিএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান