পাবনা: পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মৌগ্রামে শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আলাউদ্দিনের বাড়ি আতাইকুলা থানার মৌগ্রামে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় আলাউদ্দিন আলী বিদ্যুতায়িত হন।
পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর