৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:১৭ এএম BDST banglanew24
18 Feb 2013   01:42:12 PM   Monday BdST
E-mail this

শাহবাগ আন্দোলন নিয়ে সার্কেলের গান ‘প্রতিশ্রুতি’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগ আন্দোলন নিয়ে সার্কেলের গান ‘প্রতিশ্রুতি’

ঢাকা: শাহবাগের আন্দোলনে অংশ হতে সার্কেল বেঁধেছে গান- খুব ভোরে, এসেছি এখানে জনস্রোতে হারাই। একাত্মতার অসাধারণ প্রকাশ। তরুণ শিল্পীদের ছোট দলটিকে শাহবাগেই দেখা গেছে বার বার। জনস্রোতে হারিয়ে গিয়ে দলের সদস্যরা যেমন স্লোগান তুলেছেন তেমনি গেয়েছেন গান। তাদের গানে নতুন সূর্যটাকে নতুন করে দেখার প্রত্যয়। শাহবাগের শরীরে নিজেদের মিশিয়ে দিয়ে তারা গেয়েছেন, হয়েছেন আন্দোলনের অংশ।

দলের সদস্য সঞ্জয় বিশ্বাস ‘প্রতিশ্রুতি’ শিরোনামে তাদের নতুন গানটি প্রসঙ্গে বললেন, এটি মূলত ইতিহাসের অংশ হয়ে থাকা। শাহবাগের আন্দোলন হাজার বছরের পরেও বেঁচে থাকবে। আমরা মনে করি যে যেই মাধ্যমে পারদর্শী সেই মাধ্যমকে ব্যবহার করেই এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, “সার্কেল একটি ছোট্ট ব্যান্ড দল। এখনো পর্যন্ত আমরা গান করি নিজেদের জন্য। তবে শাহবাগ কারও একার বা নিজেদের বিষয় নয়। এটি সবার। গোটা দেশবাসীর এটি প্রাণের আন্দোলন। তাই এই গানটি করা।”

খুব ভোরে, এসেছি এখানে/ জনস্রোতে হারাই/এক হয়ে

নতুন সূর্যটাকে দেখব বলে, নতুন করে

আজ এখানে মিশে যাই এক শরীরে/ তোমায় দেয়া কথা রাখব বলে

আমার চিৎকার বাতাসে মিশে/ বধির তুমি, শুনতে কি পাও তা?

পুরনো স্বপ্নকে নতুন করে সাজাই, আমরা ক`জনা

আন্দোলনের শুরুর রাত থেকেই সার্কেলের সদস্যরা আছেন শাহবাগে। দলের ব্যান্ড লিডার তানভীর আবেদীন বলেন, “আমরা সরাসরি সম্পৃক্ততায় যেমন বিশ্বাসী তেমনি এই আন্দোলন ঘিরে গান লিখে তাতে সুর দিয়ে গেয়েও এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া সম্ভব। আমরা শুরুর দিন থেকেই আছি এবং আন্দোলনের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জন হওয়া পর্যন্ত থাকবো।

গানটি ফেইসবুকে আপলোড করা হয়েছে। এরই মধ্যে কয়েকহাজার ক্লিক পড়েছে। আশা করি অনেকেই শুনেছেন। গানটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো ইচ্ছাই সার্কেলের নেই বলে জানান তানভীর।

তিনি বলেন, আসলেই ৪২ বছরের পুরোনো একটি স্বপ্ন নতুন করে সাজছে শাহবাগে। সার্কেল খুশি এই স্বপ্নসাজানোর যাত্রায় অংশ হতে পেরে।

২০১২ সালের মাঝামাঝি সময় ব্যান্ড দলটি গড়ে ওঠে। সঞ্জয় ও তানভীর আগে থেকেই বন্ধু। তারা দুজন মিলে একত্রে গান করার চিন্তা করেন। তানভীরের মাধ্যমে যোগ দেন দ্বীপ। আর দিন কয়েক পরে শুভ্রও যোগ দেন। গড়ে ওঠে দল। এরপর একদুটি কনসার্টে গান করেই সঙ্গীতপ্রেমী ও সমালোচক দুই পক্ষেরই দৃষ্টি কাড়ে সার্কেল। বড় বড় কনসার্টেও এখন ডাক পড়ে ছোট্ট কিন্তু অনেক গতিশীল সঙ্গীতের এই দলটির। এ পর্যন্ত ৮টি অডিও মিউজিক রেকর্ড করেছে সার্কেল। শিগগিরই দলটি তার সিডি প্রকাশ করবে।

প্রতিশ্রুতি আগে সার্কেল গেয়েছে তোমার এ গান, বৃষ্টি, ঘুড়ি, দাগ, অশরীরি, ঝড় ও সেভ আস। সবগুলোতেই সংযোজন করা হয়েছে বিষয়ভিত্তিক কথা, সুর ও মিউজিক। এগুলো রেকর্ডিংয়ে সহযোগিতা করেছে স্টুডিও নির্বাণ ও ইনকারশন মিউজিক।

বাংলাদেশ সময় ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩

এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান