৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৫৭ পিএম BDST banglanew24
18 Sep 2012   12:40:56 PM   Tuesday BdST
E-mail this

বিশ্বব্যাংক টাকা দিলেও এ সরকারের আমলে পদ্মাসেতু হবে না: মসিউর


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বব্যাংক টাকা দিলেও এ সরকারের আমলে পদ্মাসেতু হবে না: মসিউর

ঢাকা: বিশ্বব্যাংক টাকা দিলেও এ সরকারের আমলে পদ্মাসেতু হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

মঙ্গলবার হেয়ার রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পদ্মাসেতু প্রকল্পে বিশ্ববব্যাংক অর্থায়ন করলেও এ সরকারের আমলে পদ্মাসেতু নির্মাণ সম্ভব হবে না।”

পদ্মা সেতুতে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের শর্ত মেনে শেষ পর্যন্ত ছুটিতে গেছেন মসিউর রহমান। গত রোববার রাতে তিনি প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেন। প্রধানমন্ত্রী যথারীতি তার ছুটি মঞ্জুর করেন।

কিন্তু গণমাধ্যমের কাছে তিনি ছুটির আবেদনের বিষয়টি অস্বীকার করেন।

ছুটির জন্য দরখাস্ত করেছিলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মঙ্গলবারও স্পস্ট জবাব না দিয়ে তিনি বলেন, “আমার ছুটিতে যাওয়ার বিষয়টি গৌণ। যারা গুপ্তচর হিসেবে কাজ করেছে এবং মিথ্যা অপবাদ দিচ্ছে, তাদের মুখোশ খুলে দেওয়ার বিষয়টিই মুখ্য।”

তবে তিনি এ বিষয়ে কারো নাম উল্লেখ করেননি।


বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্ট‍া, সেপ্টেম্বর ১৮, ২০১২
এসআর/এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান