৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:০৩ এএম BDST banglanew24
21 Jul 2012   04:01:32 PM   Saturday BdST
E-mail this

বিশ্বব্যাংকের অভিযোগ সত্য : আনু মুহাম্মদ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বব্যাংকের অভিযোগ সত্য : আনু মুহাম্মদ
ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ সত্য বলে করেন প্রফেসর আনু মুহাম্মদ।

শনিবার রাজধানীর মুক্তিভবন মিলনায়তনে ‘পদ্মা ঋণচুক্তি, বিশ্বব্যাংকের রোডম্যাপ ও জাতীয় সক্ষমতা’ শীর্ষক আলোচনাসভায় উপস্থাপিত মূল প্রবন্ধে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার এখনও এই অভিযোগ নাকচ করবার মতো কোনো গ্রহণযোগ্য তথ্য উপস্থাপন করতে পারেনি। দুর্নীতি দমন কমিশনের ভূমিকা দেখে মনে হয় তারা দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে বা সরকারের ইচ্ছামতো কাজ করতে তৎপর।

আনু মুহাম্মদ বিশ্বব্যাংকের সমালোচনা করে বলেন, দুর্নীতিবাজ নিপীড়ক শাসকরাই বিশ্বব্যাংক আইএমএফ এডিবির প্রধান ভরসা। এই সংস্থাগুলো না থাকলে বহুজাতিক পুঁজি, লোভী কনসালট্যান্ট, আমলা আর দেশি ভাগীদারদের সামাজ্য টিকতো না।

আলোচনাসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধ্যাপক এম এম আকাশ, ড. বিনায়ক সেন, শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুজ্জামান, আইইউবি প্রভাষক মোঃ এ আরাফাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শাহাবুদ্দিন।


বাংলাদেশ সময় : ১৫৪৫ ঘন্টা, জুলাই ২১, ২০১২
টিএইচ/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান