৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৫১ পিএম BDST banglanew24
27 Jul 2012   03:44:27 PM   Friday BdST
E-mail this

গেল সপ্তাহে ৩ কোম্পানির লভ্যাংশ প্রদান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গেল সপ্তাহে ৩ কোম্পানির লভ্যাংশ প্রদান

ঢাকা: গেল সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে- লিন্ডে বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মা ও গ্রামীণফোন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, গেল সপ্তাহের লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভায় কোম্পানির সাধারণ শেয়ারধারীদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। এর ফলে ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ারের বিপরীতে ২০ টাকা লভ্যাংশ পাবেন একজন বিনিয়োগকারী। যদিও সর্বশেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ার ৫৫১.৬০ টাকায় লেনদেন হয়।

লভ্যাংশ ঘোষণাকারী আরেক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মা ২৫ শতাংশ নগদ ও ৪০ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

পূর্ববর্তী বছরে প্রতিষ্ঠানটি ৩০ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার লেনদেন হয় ২৫৭.৬০ টাকা।

অন্যদিকে, গ্রামীণফোন লিমিটেড কোম্পানির সাধারণ শেয়ারধারীদের জন্য ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জানুয়ারি থেকে জুন এ সময়কালের জন্য প্রতিষ্ঠানটি এ লভ্যাংশ ঘোষণা করে।

পূর্ববতী বছরের একই সময়ের জন্য প্রতিষ্ঠানটি ১৪০ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার লেনদেন হয় ২০৮.১০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
এইচএমএম/সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান