১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:০৮ পিএম BDST banglanew24
26 May 2012   10:13:14 PM   Saturday BdST
E-mail this

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে

মালদ্বীপ জিয়া ব্রিগেডের মানববন্ধন


এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মালদ্বীপ জিয়া ব্রিগেডের মানববন্ধন বিএনপি নেতাদের মুক্তির দাবিতে

মালে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের মুক্তি, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মালদ্বীপ জিয়া ব্রিগেড।

এছাড়া মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে খুঁজে বের করা এবং গুম, হত্যা, গ্রেফতার, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

২৫ মে মালদ্বীপের রাজধানী মালের পাশে হুলোমাল পর্যটন এলাকায় সুমদ্রের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে বানোয়াট মামলা ও রাজ পথের লড়াকু সৈনিক ইলিয়াস আলীকে গুম করে ১৯৭৫ সালের বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে দানবীয় আওয়ামী সরকার। কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা শেখ হাসিনার এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হতে দেবে না ।

তারা আরও বলেন, ক্ষমতার মসনদে আজীবন থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করছে আওয়ামী সরকার। ইলিয়াস আলী টিপাইমুখে বাঁধের তীব্র বিরোধিতা করেছিলেন বলেই ভারতকে খুশি করতে ও সুরঞ্জিতের কালো বিড়ালের অর্থ কেলেঙ্কারি আড়াল করতেই তাকে গুম করা হয়েছে। আওয়ামী বাকশাল সরকার গাড়িতে আগুন দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বন্দী করে রেখেছে। শেখ হাসিনার এইসব বাকশালী কর্মকাণ্ডের খবর এখন সারা বিশ্বে পৌছে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা বিদেশে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

মানববন্ধনে জিয়া বিগ্রেড মালদ্বীপ শাখার সভাপতি  মাসুম সিরাজ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহ-সাংগঠনিক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, মো: সবুজ, মো: বিল্লাল, হেলাল উদ্দিন, শরিফ প্রধান, মো: নাছির, মো: ফিরোজ, মো: আমির রায়হান, প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালদ্বীপ শাখার সিনিয়র নেতা মো: ফারুক হোসেন, মো: এমরান হোসাইন তালুকদার, মো: নেহের মিয়া (রানা), মো: রফিক ইসলাম, মো: মিজান, মোহাম্মদ জামাল, মো: নজরুল ইসলাম, মো: জুয়েল, মো: আ: আজিজ, মো: কাইউম, মো: কামাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান