ঢাকা: শ্রীলংকার হিক্কাদুয়ায় অনুষ্ঠিত এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আব্দুল¬াহ আল সাইফ সপ্তম হয়েছেন।
সাইফ ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করেন। প্রতিযোগিতার শুরুর সময় সাইফের র্যাংকিং ছিলো ১০। রোববার নবম ও শেষ রাউন্ডের খেলায় সাইফ (রেটিং-২০৯৭) ভারতের নাভালগুন্দ নিরঞ্জনের (রেটিং-২১৯২) কাছে হেরে যান।
অনুর্ধ্ব-১৮ বছর বিভাগে এশিয়ার ১২টি দেশের ২০ জন খেলোয়াড় অংশ নেন এবং ঝাউ জোউকিয়াও চেন সাড়ে ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।
অপরদিকে অনূর্ধ্ব-১০ বছর বিভাগে ফাহাদ রহমান সাড়ে চার পয়েন্ট পেয়ে ১৫তম স্থান পেয়েছেন। অনুর্ধ্ব-১০ গ্রুপের শীর্ষ রেটেড খেলোয়াড় ফাহাদ শেষ রাউন্ডের খেলায় ফিলিপাইনের প্যানজিলিনান স্ট্যাফেন রোমের কাছে হেরে যান। অনুর্ধ্ব-১০ বিভাগে ১৫টি দেশের ২৮জন খেলোয়াড় অংশগ্রহণ করে এবং ভিয়েতনামের ইয়েন আন খোই সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাইফ ও ফাহাদের প্রশিক্ষক হিসেবে শ্রীলংকা যান।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১২ এসএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।