৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৪০ এএম BDST banglanew24
05 Jul 2012   09:04:31 PM   Thursday BdST
E-mail this

খাগড়াছড়িতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খাগড়াছড়িতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগ
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে জড়িয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পত্রিকায় অগ্নিসংযোগ করেছে পাহাড়ি ৩ সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।

বিকেল ৪টায় শহরের সূর্যশিখা ক্লাব থেকে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা, বিপুল চাকমা প্রমুখ।
সমাবেশ শেষে দৈনিক ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ০৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরু এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান