১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:১৫ পিএম BDST banglanew24
02 Nov 2012   07:00:47 PM   Friday BdST
E-mail this

অবশেষে মুক্তি পাচ্ছে ‘প্রতিবাদী সন্তান’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অবশেষে মুক্তি পাচ্ছে ‘প্রতিবাদী সন্তান’

নিপুণের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি এফ আই মানিকের `পিতার আসন`। কিন্তু ২০০৬ সালে প্রথম চুক্তিবদ্ধ ও শুটিং শেষ করা ছবি এম এ আউয়ালের ‘আমার রত্নগর্ভা মা’। নির্মাণকাজ বিলম্বিত হওয়ার কারণে সেটা এখনো আলোর মুখ দেখেনি। তবে সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ কারণে খুব শিগগিরই নিপুণ অভিনীত ‘প্রথম’ সেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

দীঘ সময় নিয়ে ছবির কাজ শেষ হলেও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির নাম নিয়ে আপত্তি তোলে। ফলে দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে থাকে ‘আমার রত্নগর্ভা মা’। সম্প্রতি ছবিটি নাম পরিবর্তন করে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এখন ছবির নাম রাখা হয়েছে ‘প্রতিবাদী সন্তান’।

কখনো শুটিংয়ের ঝামেলা, কখনো ডাবিং বা সেন্সর জটিলতা। সব মিলিয়ে পার হয়ে গেল ছয়টি বছর। এবার ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্রও হাতে পেয়েছেন ছবিটির পরিচালক।
‘প্রতিবাদী সন্তান’ ছবিতে রুবেল ও নিপুণের সঙ্গে রয়েছেন আনোয়ারা, মুক্তি,শামসসহ আরো অনেকেই।

জীবনের প্রথম অভিনীত ছবি মুক্তি পাওয়ার অনুভূতি ব্যক্ত করে নিপুণ বাংলানিউজকে বলেন, “এখানে পরিবারের দুটি সন্তানকে ঘিরে পুরো গল্পটি। প্রথমে ছবিটি নিয়ে দারুণ আশাবাদী ছিলাম। ক্যারিয়ারের প্রথম চুক্তিবদ্ধ হওয়া ছবি বলে কথা! কিন্তু বিভিন্ন ঝামেলায় বছরের পর বছর অপেক্ষা করতে হলো। আর অভিনয় জীবনের প্রায় ৬ বছর পার করে প্রথম ছবি মুক্তি পাওয়াটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক বলেই মনে হচ্ছে। শেষ পর্যন্ত ছবিটি যে মুক্তি পাচ্ছে, এতেই আমি খুশি।”

উল্লেখ্য, এবারের ঈদে বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছেন নিপুণ। এছাড়া ইমনের সঙ্গে বোটানিক অ্যারোমার একটি পণ্যের মডেল হয়েছেন, যা এখন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর০২,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান