১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৩২ এএম BDST banglanew24
29 Nov 2012   04:37:41 PM   Thursday BdST
E-mail this

কাবুল ব্যাংক কেলেঙ্কারি : অবগত নন কারজাই


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কাবুল ব্যাংক কেলেঙ্কারি : অবগত নন কারজাই

ঢাকা: কাবুল ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনা সম্বন্ধে অবগত নন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বৃহস্পতিবার আফগানিস্তান সরকারের একজন মুখপাত্র আয়মাল ফায়জি এ কথা জানান।

এদিকে নতুন করে অভিযোগ উঠেছে যে আত্মসাতকৃত এ বিপুল পরিমাণ অর্থের প্রায় উল্লেখযোগ্য অংশ গত জাতীয় নির্বাচনে কারজাইয়ের প্রচারণায় ব্যবহার করা হয়েছে। তবে গতকালের প্রকাশিত প্রতিবেদনে হামিদ কারজাইয়ের নাম উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, গতকাল বুধবার একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে কাবুল ব্যাংকের প্রায় ১০০ কোটি ডলার পাচারের ঘটনা প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে আরো বলা হয়, ব্যাংকটির শেয়ার হোল্ডাররা যোগসাজশ করে তাদের আত্মীয়দের ভুয়া গ্রাহক সাজিয়ে ঋণ নেওয়ার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে।

আয়মাল ফায়জি আরো জানান, এ সম্পর্কে কিছুই জানতেন না কারজাই। গতকাল অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হওয়ার পরপরই ব্যাংকটির চেয়ারম্যান এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে শীঘ্রই তদন্ত শুরু হবে বলে তাদের আশ্বাস দেন আফগান প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময় : ১৬১০ ঘন্টা, ২৯ নভেম্বর, ২০১২
সম্পাদনা : সুমন পাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান