৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:২৯ পিএম BDST banglanew24
03 Aug 2012   10:01:10 PM   Friday BdST
E-mail this

শাকিল ও আইনুল নিষিদ্ধ


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রিন ডেল্টা প্রিমিয়ার লিগের সুপার ফাইভ পর্বে আবাহনী ও মোহামেডানের ম্যাচে  গোলযোগ সৃষ্টির জন্য দায়ীদের এবার শাস্তি দিল হকির লিগ কমিটি। মোহামেডানের গোলরক্ষক মাহবুব উল্লাহ চৌধুরী শাকিলকে ছয় ম্যাচ এবং আবাহনীর গোলরক্ষক আইনুল ইসলামকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ এবং  একই সঙ্গে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্সকে সর্তক করেছে লিগ কমিটি।

বুধবার আবাহনী ও মোহামেডানের ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিল খেলোয়াড়দের হাতাহাতিও। সবমিলিয়ে ৭০ মিনিটে ম্যাচটি দৈর্ঘ্য দাড়ায় প্রায় ১৫০ মিনিটে । খেলার দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। আবাহনীর পাকিস্তানী খেলোয়াড় মোদাসসরের স্টিক ভুলক্রমে মোহামেডানের মালয়েশিয়ান স্ট্রাইকার টিংকু আহমেদ তাজউদ্দিনের গায়ে লাগে। পরে সেই শোধ তুলতে মোহামেডানের গোলকিপার মাহবুব উল্লাহ চৌধুরী শাকিল ঘুষি মারেন মোদাসসেরকে। পরে হলুদ কার্ড শাকিলকে মাঠ থেকে বেরও করে দেন আম্পায়ার। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে আম্পায়ারকে ধাক্কা দিয়েছিলেন আবাহনী গোলরক্ষক আইনুল।

এই বিষয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, ‘আম্পায়ার ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ওপর ভিত্তি করে শাকিল ও আইনুলকে নিষিদ্ধ করা হয়েছে। সতর্ক করে দেয়া হয়েছে মোহামেডানের হকি ম্যানেজার আরিফুল হক প্রিন্সকে। এছাড়া মোহামেডানের বেয়ারা মানিককে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।’

এদিকে  বিদ্যুৎ বিভ্রাটের কারনে শুক্রবার ঊষা-আবাহনীর ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। বৈদ্যুতিক মটরের সাহায্যে মাঠ পানি দিয়ে ভেজাতে না পারায় ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়। ফেডারেশন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত ৮টা থেকে বিদ্যুৎ নেই হকি স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদে সাব স্টেশন বিকল হওয়ার কারনে এ সমস্যা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২

এএইচবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান