ঢাকা: রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন আগামী রোববার বন্ধ থাকবে। কোম্পানি তিনটি হলো- ওরিয়ন ফার্মা, বিডি থাই এবং সোনারগাঁও টেক্সটাইল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।
কোম্পানিগুলোর শেয়ার গত ২০ মে থেকে ২২ মে পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়।
ওরিয়ন ফার্মা: কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ৬ দশমিক ০২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৮২ দশমিক ৪২ টাকা।
সোনারগাঁও টেক্সটাইল: কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ২৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৬ দশমিক ২২ টাকা।
বিডি থাই: কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৪৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৪১ দশমিক ৪২ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২২, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর