১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:১৩ এএম BDST banglanew24
26 May 2012   05:46:26 PM   Saturday BdST
E-mail this

কান উৎসবে ‘এ কোন ঐশ্বরিয়া’!


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কান উৎসবে ‘এ কোন ঐশ্বরিয়া’!

কান চলচ্চিত্র উৎসবের ৬৫তম আসরে যোগ দিয়েছেন ভুবন ভুলানো রূপের অধিকারী ঐশ্বরিয়া রাই বচ্চন। ফ্রান্সের কান শহরের ক্যাপ ডি’এনটিবসে এলাকার হোটেল ডিউ ক্যাপে ২৪ মে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ‘অ্যামফার সিনেমা এগেনস্ট এডস গালা’-তে  ঐশ্বরিয়া অংশ নিয়েছেন।

‘মোস্ট বিউটিফুল উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’ ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কান শহরে ৬ মাস বয়সী মেয়ে আরাধ্য বচ্চন আসলেও অনুষ্ঠানের রেড কার্পেটে হেটেছেন তিনি একাই।

২০০২ সাল থেকে এই নিয়ে টানা ১১ বার কান-এ হাঁটলেন তিনি। ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলারের ডিজাইন করা পোশাক পরে উপস্থিত হয়েছেন এ উৎসবে। সন্তান প্রসবের পর খানিকটা মুটিয়ে গেছেন ঐশ্বরিয়া। তাই তার পোশাক ডিজাইনেও ছিল নিজেকে যতোটা সম্ভব ঢেকে উপস্থাপনের প্রচেষ্টা।

বিভিন্ন সূত্রে আগেই সবাই জানতেন যে, হালকা রংয়ের পোশাকে তিনি এ উৎসবে আসবেন। ঠিক তাই হলো। ২৪ মে সন্ধ্যায় রেড কার্পেটে ঐশ্বরিয়াকে দেখা গেল অফ হোয়াইটের ওপর সোনালি জরির কাজের শাড়ি পরে। চাইনিজ কলার ও ফুল হাতা গোল্ডেন ব্রোকেড ব্লাউজ, উঁচু করে বাঁধা চুল, চোখে ঘন কাজল সব মিলিয়ে মুটিয়ে যাওয়া ঐশ্বরিয়া চেষ্টা করেছেন নিজেকে আকর্ষনীয় করে তুলবার। কিন্তু তার প্রচেস্টা ব্যর্থ হয়ে যায় তাকে দেখার জন্য অধীর আগ্রহে থাকা সবার কাছে।

২৫ মে শুক্রবার সন্ধ্যায় তিনি কান উৎসবে ‘কসমোপলিশ’ ছবির প্রিমিয়ারে অংশ নিতে এসে দ্বিতীয়বার রেড কার্পেটে হাঁটেন। প্রথমদিন হালকা রং পরলেও পরের দিন অনুষ্ঠানে উপস্থিত হন হলিউডের পুরোনো ট্রাডিশন স্টাইলের কালো রংয়ের ঝলকানো লম্বা গাউন পরে । নীলনয়না ঐশ্বরিয়া চোখে পরেছিলেন কালো আইলাইনার। তার কানে ছিল ডায়মন্ডের রিং। পোশাকে নিজের মুটিয়ে যাওয়াকে আর আড়াল করে রাখা সম্ভব হয়নি দর্শকদের সামনে।

সন্তান প্রসবের পর মুটিয়ে যাওয়া সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া কেন নিজের সৌন্দর্যকে অবহেলা করছেন সে প্রশ্ন জাগে অনেকের মনেই। অনেক সেলিব্রিটির মা হওয়ার পরও নিজেকে আকর্ষণীয় করে রাখার অসংখ্য উদাহরণ আছে। এক্ষেত্রে ঐশ্বরিয়া কেনো এতো উদাসীন! উৎসবে আসা তার ভক্তদের অনেকের মনেই তাই প্রশ্ন, এ কোন ঐশ্বরিয়াকে দেখছেন তারা।

এ উৎসবে অংশ নেওয়ার জন্যে ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে ২১ মে সোমবার কান শহরে যান। আরাধ্যকে প্রথম দর্শন দেখতে পাবে এমন আশ করেছেন অনেকেই। কিন্তু সব আশাকে ভেস্তে দিয়ে আরাধ্যকে এখনও আড়ালেই রেখেছেন।


বাংলাদেশ সময় ১২৩০, মে ২৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান